প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 1, 2026 ইং
যশোর সদর হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা, যুবক আটক

যশোর সদর হাসপাতালে মোবাইল চুরির চেষ্টা, যুবক আটক
সুমন ঘোষ যশোর
যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগীর মোবাইল ফোন চুরির সময় আব্দুল্লাহ (৩০) নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে হাসপাতাল পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে হাসপাতালের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আটক আব্দুল্লাহ ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম রমজান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি থাকা রোগীর বেডের পাশে রাখা মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করেন আব্দুল্লাহ। এ সময় সেখানে উপস্থিত লোকজন তার গতিবিধি সন্দেহজনক মনে করলে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে বিষয়টি নিশ্চিত হলে স্থানীয়রা তাকে হাসপাতালের দায়িত্বরত পুলিশের হাতে তুলে দেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ঘটনার পর আটক ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন